নতুন পণ্য

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩০
৩জি/৪জি মডেম সমর্থিত আসুস ওয়্যারলেস রাউটার গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের আরটি-এন১০ইউ মডেলের ওয়্যারলেস রাউটার, যার ডেটা ট্রান্সফার রেট ১৫০ এমবিপিএস ও অপারেটিং ফ্রিকোয়েন্সি ২.৫ গিগাহার্জ। এর অ্যান্টেনা দুর্বল ওয়াই-ফাই সিগন্যালকে বর্ধিত করতে পারে। এতে রয়েছে ১টি আরজে-৪৫ ওয়্যান পোর্ট, ৪টি আরজে-৪৫ ল্যান পোর্ট, টি ইউএসবি ২.০ পোর্ট। ৩জি/৪জি মডেম সমর্থিত রাউটারটিতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল, গেস্ট নেটওয়ার্ক, ৬৪-বিট এবং ১২৮-বিট ডব্লিউইপি প্রভৃতি বিশেষ ফিচার। মূল্য ২,৮০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১। ৪র্থ প্রজন্মের ডেল ল্যাপটপ দেশের বাজারে প্রথমবারের মতো ৪র্থ প্রজন্মের ইন্টেল কোরআই৩ ল্যাপটপ নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। ডেল ইন্সপায়রন সিরিজের এন৫৪৩৭ ও এন৫৫৩৭ মডেলের নোটবুকে ব্যবহার করা হয়েছে কোরআই৩ ৪০১০ইউ ইন্টেল প্রসেসর, যার ক্লক স্পিড ১.৭ গিগাহার্জ। রয়েছে ৪জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ইন্টেল ৪৪০০ এইচডি গ্রাফিক্স, ইথারনেট, ব্লু-টুথ ৪.০ প্রভৃতি। ল্যাপটপ দুইটির ডিসপ্লে যথাক্রমে ১৪ ও ১৫ ইঞ্চি। উভয় ল্যাপটপের মূল্য ৪৯,৫০০ টাকা। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা এবং ফ্রি ক্যারিকেস। বাংলা ডিজিটাল ডিকশনারি বাংলা ভাষায় বের হয়েছে ডিজিটাল ডিকশনারি। ইংরেজিতে উচ্চারণ করতে সক্ষম এই ডিকশনারির পর্দায় ইংরেজির পাশাপাশি বাংলায় অর্থ দেখা যায়। ইংরেজি গ্রামারের সব কয়টি শাখা সম্পর্কে উদাহরণসহ বিস্তারিত বর্ণনা আছে এতে। গান শোনার জন্য রয়েছে এমপিথ্রি। রয়েছে ইউএসবি ড্রাইভ এবং ১ জিবি মেমোরি। এতে ইংরেজি শব্দের উচ্চারণ শোনার ব্যবস্থাও রয়েছে। সাথে রয়েছে বানান মুখস্থ করার সুবিধা এবং উদাহরণ দেখার ব্যবস্থা। আবার বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ, উচ্চারণ, বানান এবং উদাহরণও পাওয়া যাবে এতে। রয়েছে প্রতিটি শব্দের সমার্থক সব শব্দ এবং বিপরীত শব্দের তালিকা। বিভিন্ন বিষয়ে এক হাজারের উপরে ইংরেজি কথোপকথন ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে এতে রয়েছে ব্রিটানিকা কনসাইজ এনসাইক্লোপিডিয়া এবং মেরিয়াম ওয়েবস্টারস অ্যাডভান্সড লার্নার্স ইংলিশ ডিকশনারি। রয়েছে কোরআন শরীফের ৩০ পারার আরবি উচ্চারণ, বাংলা ও ইংরেজি অর্থ; শিক্ষামূলক গেম; সায়েন্টিফিক ক্যালকুলেটর; ডিজিটাল ডায়েরি; ক্যালেন্ডার প্রভৃতি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ডিভাইসটি বাজারজাত করছে ফাতেমা ট্রেডিং। ফোন : ০১৭১২৯৩৭১৬৩ । নতুন রূপে আসছে বিং মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার বিং খুব বেশি সাড়া ফেলতে সমর্থ হয়নি। তবে তাই বলে এটি নিয়ে বসে নেই তারা। প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যোগ করে একে জনপ্রিয় করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় এবারে বিংয়ের লোগো এবং ইন্টারফেসে পরিবর্তন এনেছে তারা। ‘সিম্পল, রিয়েল অ্যান্ড ডিরেক্ট’ স্লোগান নিয়ে নতুন লোগোটি তৈরি করা হয়েছে। লোগো আর ইন্টারফেসের পাশাপাশি বিংয়ের সার্চ রেজাল্ট আগের চাইতে অনেক বেশি ইন্টার্যকটিভ হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট। এ ছাড়া স্ন্যাপশট, সোস্যাল সার্চের মতো বিষয়গুলোও যুক্ত হয়েছে বিংয়ে। ফলে এটি আগের চাইতে আকর্ষণীয় হবে বলেই ধারণা মাইক্রোসফটের।