ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উত্সব ১৪ সেপ্টেম্বর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এম ফারুক। তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে ঘরে তুলে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. কাউসার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রিপন চাকমা উত্সবের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলিগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে বক্তৃতা করেন যুগ্নসচিব মো. হেলাল উদ্দিন, ডা. মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান, গোলাম জাকারিয়া, অ্যাড. আব্দুল বাতেন, অ্যাড. এনামুল হক চৌধুরি ফোরকানুল ইসলাম, সাংবাদিক মনির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান কবির, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এত সংগীত পরিবেশন করেন বারী সিদ্দিকী, রিংকু, বিউটি ও রুমি।
