তিনি আমাদের রকলিজেন্ড। অসুস্থতা কাটিয়ে আবারও ফিরেছেন তিনি স্বমহিমায়। নিজের মতো করেই আবারও ব্যস্ততা সাজিয়েছেন তিনি গান দিয়ে। বর্তমান অডিও ইন্ডাস্ট্রির এই অবস্থায় নিজের নতুন মিউজিকের কাজ করলেও তা আপাতত রিলিজ দিচ্ছেন না। তবে ভিন্ন উপায়ে তিনি তার নতুন গানগুলো রিলিজ দেবেন বলে জানান তিনি। সবসময় গিটার হাতে স্টেজে আলো-আঁধারির খেলায় অনন্য এক ফ্রেমে বন্দী হন তিনি। তেমনই এক কনসার্টে আলো-আঁধারির খেলায় গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু।
