ব্যর্থতাতেই সফলতা প্রিয়াঙ্কার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৮
এই প্রথম প্রিয়াঙ্কা চোপড়ার কোনো ছবি বক্স অফিসে এত খারাপ ফলাফল করে। শুধু বক্স অফিসেই নয়, ছবিটি খুব একটা আলোচনাতেও আসেনি। প্রিয়াঙ্কাও এই ছবির ক্যাম্পেইনে খুব একটা অংশ নেননি। তবে প্রিয়াঙ্কা চোপড়া এই ছবির ব্যর্থতার মধ্য দিয়েই সফলতা খুঁজে পেয়েছেন। তিনি বলেন, ‘আমার ‘জঞ্জির’ ছবির বক্স অফিস ফলাফল নিয়ে আমি অনেক আশাবাদী থাকলেও, নির্মাতা এই ছবির ক্যাম্পেইনে খুব একটা গুরুত্ব দেননি। তবে এর ব্যর্থতা আমার ব্যর্থতা মনে হচ্ছে না। আমার বোন পরিণীতি চোপড়া এই ছবিকে বহু পিছনে ফেলেছে, এতেই আমার সফলতা। পরিণীতি প্রমাণ করে দিয়েছে, সে আমার বোন। এটাই আমার সফলতার বড় জায়গা। ’