‘স্টার-ইউআইইউ ডকুমেন্টারি উত্সব’-এর গ্র্যান্ড ফিনালে আজ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৯
মাল্টিপ্লে¬ক্স সিনেমা হল স্টার সিনেপ্লে¬ক্স ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্টার-ইউআইইউ ডকুমেন্টারি উত্সব ২০১৩’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার ওপর নবীনদের নির্মিত তিন মিনিটের প্রামাণ্যচিত্র নিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এই উত্সব। গত ২৮ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নবীন নির্মাতারা তাদের প্রামাণ্যচিত্র জমা দেন। এর মধ্য থেকে জুরি বোর্ডের রায়ে সেরা তিনটি প্রামাণ্যচিত্র নির্বাচিত হবে। সেরা তিন নির্মাতা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা। জুরি বোর্ডের সদস্য হিসেবে থাকবেন নির্মাতা রেদওয়ান রনি, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়িকা মৌসুমী। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। উল্লে¬খ্য, দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে সৃষ্টিশীল তারুণ্যকে উত্সাহিত করতে স্টার সিনেপ্লেক্স ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এমন একটি উত্সবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনের শুরু থেকে বেশ ভালো সাড়া পাওয়া যায় বলে জানান আয়োজকরা। প্রচুর সংখ্যক ডকুমেন্টারি জমা পড়ে। তার মধ্য থেকে বাছাইকৃত ১৭টি ডকুমেন্টারি নিয়ে আয়োজন করা হয় চূড়ান্ত প্রতিযোগিতা।