সবাই পুরোনো মিউজিশিয়ান। শুধু ব্যান্ড হিসেবে ‘দ্য সাইলেন্ট ট্রাইব’ নতুন। ব্যান্ডের ছয় সদস্যের সংগীত আর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক বেশ পুরোনো। গানের জগতে কারও বয়স এক দশক কারও দেড়যুগ। এই ব্যান্ডের জন্ম ২০১৩ সালের প্রথম দিন। ব্যান্ডটি সাভার রানা প্লাজা দুর্ঘটনার পরপর একটি গান ও মিউজিক ভিডিও করে। গানটির রিং টোন থেকে প্রাপ্ত সব অর্থ এবং সমসাময়িক কনসার্ট থেকে প্রাপ্ত সিংহভাগ অর্থ রানা প্লাজা দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রদান করে। বর্তমানে ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবামের কাজ শুরু করেছে। ইতিমধ্যে ৫টি গানের কাজ শেষ। খুব শীঘ্রই তাদের অ্যালবাম সম্পন্ন হবে বলে তারা জানান। ব্যান্ড লাইন আপ—আবিদ হাসান রানা (ভোকাল ও ব্যান্ড লিডার), মাসুদ আল মনোয়ার ফারহাজ (লিড গিটার), সারফারাজ হাসান প্রিয় (লিড ও রিদম গিটার), আনোয়ার তৌহিদ রুবাব (কিবোর্ড ও ভোকাল), আহমেদ আরমান সিদ্দিকী (বেস গিটার ও ভোকাল) এবং সামিউল মাশুক এন্টনি (ড্রামস ও পারকাশন)।
