সম্প্রচার শেষ হচ্ছে সালাহউদ্দিন লাভলু পরিচালিত এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘কবুলীয়তনামা’। আগামী ২২ সেপ্টেম্বর রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিকটির শততম এবং শেষ পর্ব। এর বিভিন্ন চরিত্রে—অভিনয় করেছন রহমত আলী, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, হারুনুর রশীদ, ডা. এজাজ, মোশাররফ করিম, আরফান আহমেদ, প্রভা, আখম হাসান, রওনক হাসান, তানিয়া, সায়কা আহমেদ, সোমা, সুমনা, লাবণ্য লিজা, আহমেদ ফারুক, মইন, জুয়েল, হুমায়রা, বৃষ্টি, শেলী আহসান প্রমুখ। প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার ধারাবাহিকটি প্রচার হয় এটিএন বাংলায়।
কেন একজন আরেকজনকে ভ্যান গাড়িতে তুলবে বলেও তুলল না তাই নিয়ে বিবাদ। সেই বিবাদ শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকল না। দুই গোষ্ঠীর বিবাদে পরিণত হলো।
