বক্স অফিসে ‘গ্র্যান্ড মাস্তি’-এর হাফ সেঞ্চুরি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪০
শালীনতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে যতই নিন্দা হোক ইন্দ্র কুমারের অ্যাডাল্ট কমেডি সিনেমা ‘গ্র্যান্ড মাস্তি’কে নিয়ে, সিনেমাটা কিন্তু হইহই করেই চলছে। মাত্র চার দিনেই ৫০ কোটি টাকার ব্যবসা করে বছরের সেরা হিট ছবির তালিকায় নাম লেখাতে চলেছে বিবেক ওবেরয়, আফতাব, রিতেশ দেশমুখ অভিনীত এই সিনেমা। ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছুবে বলেও তারা আশাবাদী। আপত্তিকর দৃশ্য ও অশালীন সংলাপের জন্য তিনটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও এতদূর দৌড়াচ্ছে এই ছবি। মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে বেশ কিছু দৃশ্যে এমন সংলাপ ব্যবহার করা হয়েছে যা এর আগে কোনোও বলিউডি ছবিতে ব্যবহার করা হয়নি। অনেকেই বলছেন এমন সংলাপ থাকার পরও কী করে ‘গ্র্যান্ড মাস্তি’কে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড। কিন্তু শালীন-অশালীন পুরো বিতর্কে সিনেমার ব্যবসায় লাভই হচ্ছে।