দশে দশ

ববি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৪
‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে তার আবেদনময় উপস্থিতির ঘোর এখনও লেগে আছে দর্শকের চোখে। তিনি ছবির অন্যতম অভিনেত্রী। তিনি ছবির ফ্যাশন ডিজাইনার। আবার তিনিই ছবির আইটেম গার্ল। তারপরও তিন ভূমিকাতেই তিনি সফল। গতানুগতিক সেলিব্রেটির তক্মাটি পাশ কাটিয়ে তিনি অভিনয়জগতে বিচরণ করছেন তার নিজস্ব স্টাইলে। এই জগতে নিজের যোগ্যতা দিয়েই অর্জন করেছেন তার আজকের অবস্থান। এই মেধাবী মডেল এবং অভিনয়শিল্পী কথা বলেছেন আমাদের এবারের দশে দশ-এ। জানিয়েছেন তার ভালোলাগা-মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেক কিছু। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বাবা ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  চিন্তাও করতে পারি না, আমি কখনও কারও সাথে প্রতারণা করব  নিজের লাভের জন্য কারও ক্ষতি করি না ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  ভয়ঙ্কর রেগে যাই  সহজেই সবাইকে বিশ্বাস করি  সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগি ৪ জন প্রিয় নায়ক ও নায়িকা, যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—  হুমায়ুন ফরীদি  রেখা  শাহরুখ খান  শাবানা আজমী ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  মোস্তফা সরয়ার ফারুকী  অনিমেষ আইচ  করণ জোহর  ইয়াস চোপড়া  ফারহান আখতার ৬টি প্রিয় চলচ্চিত্র—  দিপু নাম্বার টু  শঙ্খনীল কারাগার  আগুনের পরশমণি  মৌসম  অরজিনাল সিন  কাল হো না হো ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  সিঙ্গাপুর  সিডনি  আমেরিকা  যেকোনো ধরনের শপিংমল  কাশ্মির  সিকিম ৮টি প্রিয় খাবার—  কাচ্চি বিরানি  যেকোনো চিকেন আইটেম  চকোলেট  জুস  আইসক্রিম  ফুচকা  চটপটি  পিজ্জা ৯ জন পছন্দের লেখক—  কাজী নজরুল ইসলাম  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  হুমায়ূন আহমেদ  তসলিমা নাসরিন  সমরেশ মজুমদার  শীর্ষেন্দু মুখোপাধ্যায়  মুহাম্মদ জাফর ইকবাল  সুনীল গঙ্গোপাধ্যায়  আনিসুল হক ১০টি প্রিয় নাটক—  কোথাও কেউ নেই  আজ রবিবার  আই লাভ ইউ মিতু  সংশপ্তক  রোড সাইড  ক্রাইম পেট্রোল  কাসৌটি জিন্দেগি কি  রূপনগর  ভালোবাসি তাই ভালোবেসে যাই  বন্ধন।