খোঁজখবর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৬
নতুন ধারাবাহিকে কিছুদিন আগেই প্রচার শেষ হয়েছে জাহিদ হাসান পরিচালিত ও অভিনীত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘টো টো কোম্পানি’। ধারাবাহিক এ নাটকটি প্রচার শেষ হতে না হতেই নতুন আরেকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। জাহিদুল ইসলাম জাহিদ পরিচালিত নতুন এই ধারাবাহিকটির নাম ‘সমাজ বিজ্ঞান’। নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘বাচ্চু’ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। সম্প্রতি নাটকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। নতুন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘যারা সত্যিকার অর্থে ভালো মানুষ তাদের আমি সব সময়ই সহযোগিতা করি। জাহিদুল খুব ভালো মনের একজন মানুষ। নির্মাতা হিসেবে সে আরও অনেক ভালো করুক এটাই আমার কামনা। যথেষ্ট আন্তরিকতা নিয়েই সে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে।’ ০০০০ হুমায়ূনের নাটকের সিক্যুয়ালে ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ গল্পটি হুমায়ূন আহমেদ লিখেছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাসপাতালে বসে। গত ঈদুল ফিতরে ঈদের অনুষ্ঠানমালায় এই টেলিফিল্মটি প্রচারিত হয়েছিল। এবার হুমায়ূন আহমেদের সেই গল্পের ছায়া অবলম্বনে আরেকটি টেলিফিল্ম তৈরি হয়েছে। নাম ‘যদি ভালো না লাগে তো দিও না মন ২’। পরিচালনা করেছেন রায়হান খান। টেলিফিল্মটির শুটিং হয়েছে সু্ইজারল্যান্ডের জেনেভা, ইতালির মিলান আর ফ্রান্সের সালেভ শহরে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিশা। এ ছাড়া অভিনয় করেছেন শামীম শাহেদ, সাজু মুনতাসির প্রমুখ। অভিনেত্রী তিশা বলেন, ‘টেলিফিল্মটির গল্প দারুণ লেগেছে। এতে কাজ করতে পেরে ভালো লাগছে। সু্ইজারল্যান্ড, ইতালী ও ফ্রান্সে দারুণ সব লোকেশনে শুটিং হয়েছে।’ ০০০০ ১২ বছর পর সর্বশেষ ২০০১ সালে বিটিভির একটি নিজস্ব প্রযোজনায় নির্মিত নাটকে অভিনয় করেছিলেন অভিনেতা এবং নির্মাতা নরেশ ভূঁইয়া। তারপর আর ডাক পাননি। সুদীর্ঘ ১২ বছর পর ‘এখনও যায়নি আঁধার’ নামক একটি এক ঘণ্টার নাটকে অভিনয়ের ডাক পেলেন তিনি। চরিত্র ‘নশু রাজাকার’। মুক্তিযুদ্ধের ইতহাস, যুদ্ধাপরাধের বিচার এবং সমসাময়িক ঘটনাবলির উপর নির্মিত উপরোক্ত নাটকটির রচয়িতা সাজ্জাদ রাহমান। প্রযোজনা করছেন হারেস আহমেদ ভুঁইয়া। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, লারা লোটাস, শিরিন আলম, বোরহান বাবু, আখতার, খাদিজা, টুটুল, ফিরোজ হোসাইন, চঞ্চল সৈকত, এস এম ফরিদ, ইয়াসমীন এলিনা, স্বপন সিদ্দিকী, শাহ আলম শিকদার জয়, সেতু প্রমুখ। ‘এখনও যায়নি আঁধার’ প্রচারিত হবে আগামী ২১ সেপ্টেম্বর রাত ৯টায়। ০০০০ অবশেষে মুক্তি দীর্ঘ প্রতীক্ষার পর গত সপ্তাগে মুক্তি পেয়েছে সিমলা অভিনীত চলচ্চিত্র ‘রূপগাওয়াল’। বিবাহ জটিলতা এবং সমাজের চলমান পরিবেশ পরিস্থিতি নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব। এতে তার বিপরীতে নায়ক হয়েছেন নিলয়। এই চলচ্চিত্রের মাধম্যেই নতুন করে আলোচনায় আসার প্রত্যাশা করেছেন সিমলা। অনেকদিন ধরে আলোচনার বাইরে থাকা সিমলা নিজেও ‘রূপগাওয়াল’ চলচ্চিত্রের জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলেন। এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সিমলা বলেন, ‘সমাজ সচেতনতামূলক সিনেমা হলেও বাণিজ্যিকভাবেই চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য অনেক স্বচ্ছ এবং মজবুত। আমার চরিত্রও অনেক গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে মনে হচ্ছে ভালো ফল পাব।’ ০০০০০ গান গাইলেন সিদ্দিকুর রহমান প্রথমবারের মতো গান গাইলেন এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা সিদ্দিকুর রহমান। হাশেম রনি রচিত ও যুগ্ম পরিচালক তাজু কামরুল পরিচালিত হাস্যরসাত্মক গল্পের নাটক ‘সিদ্দিক নাম্বার ওয়ান’ নাটকে নিজের চরিত্রের জন্য নিজেই গান গাইলেন সিদ্দিক। এই প্রথমবারের মতো সিদ্দিক তার নিজের নামের কোনো নাটকে অভিনয় করতে যাচ্ছেন। তাই এই নাটককে ঘিরে তার প্রস্তুতিটাও এখন একটু অন্যরকম। সম্প্রতি মগবাজারের বাঁশরী স্টুডিওতে সিদ্দিক জীবনে প্রথমবারের মতো গান গাইলেন। গানের কথা লিখেছেন নিধান আহম্মেদ, সুর ও সংগীতায়োজন করেছেন এজানুর রহমান। গানের কথা হচ্ছে ‘স্টার আমি, গায়ক আমি, আমি মহা সিঙ্গার, তাইতো এখন সবাই মিলে শুনে আমার গান, আমি সিদ্দিক নাম্বার ওয়ান, আমি সিদ্দিক নাম্বার ওয়ান’।