পীযূষ বন্দোপাধ্যায়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৮
এ সপ্তহে আরও যাদের জন্মদিন ২০ সেপ্টেম্বর :বিপ্রদাশ বড়ুয়া, সোফিয়া লরেন, মহেশ ভাট ২১ সেপ্টেম্বর :কারিনা কাপুর, কুমার শানু, গুলশান গ্রোভার, এইচ জি ওয়েলস ২২ সেপ্টেম্বর :গোলাম ফরিদা ছন্দা, জোয়ান জেট, নিক কেভ ২৩ সেপ্টেম্বর :পীযূষ বন্দোপাধ্যায় ২৪ সেপ্টেম্বর :রোকেয়া আফজাল রহমান ২৫ সেপ্টেম্বর :চিত্রনায়িকা দোয়েল। আমাদের টিভি মিডিয়ার একজন জনপ্রিয় অভিনেতার নাম পীযূষ বন্দোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অভিনয়ের সূচনা করেছিলেন মঞ্চ নাটকের মাধ্যমে। ১৯৮০ দশকের শুরুতে ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’ নাটকে শাহেদ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর অভিনয় করেছেন অসংখ্য মানসম্পন্ন নাটকে। তবে নিজের চরিত্রের ব্যাপারে বরাবরই তিনি অনেক হিসেবি। যেকোনো চরিত্রে তিনি অভিনয় করতে নারাজ। অভিনয়ের জায়গা আছে তেমন চরিত্রে কাজ করতে পছন্দ করেন। শুধু নাটক নয়, চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন বহুবার। সেই সাথে তাঁর সাবলীল উপস্থাপনাও সহজেই সবার নজর কাড়ে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন লেখক। ইতোমধ্যে প্রকাশ হয়েছে তার বেশ কয়েকটি বই। আগামী কাল ২৩ সেপ্টেম্বর এই গুণী অভিনেতার জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে এই অভিনেতার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।