সারাদিনের কর্মক্লান্তি শেষে রাতে ভালো ঘুম বা সুনিদ্রা কে না চায়। আর রাতে ভালো ঘুমের জন্য শুধু আপনার ইচ্ছাই যথেষ্ট নয়, কিছু নিয়ম নীতিও অনুসরণ করা দরকার। যেমন:রাতে স্পাইসি ফুড বা অধিক মসলাযুক্ত খাবার পরিহার করা উচিত। বিশেষজ্ঞগণ বলছেন অধিক মসলাযুক্ত খাবার আহারে হার্ট বার্ন বা বুকজ্বালা পোড়া করতে পারে। ফলে রাতে ঘুম কম হয়। অধিক কফি পান, অধিক ভোজন ও রাতে অ্যালকোহল বা মদ্যপান পরিহার করা উচিত। পাশাপাশি রাতে অধিক আহার যেমন বাঞ্ছনীয় নয়, তেমনি অনাহারে থাকাও উচিত নয়। অধিক আহার এবং অনাহার উভয়ই ভালো ঘুমের জন্য অন্তরায়। এছাড়া ভালো ঘুমের জন্য শোবার ঘরে অধিক আলো, টিভি দেখা বা মুভি দেখা এবং রাতে বাসায় অফিসের জটিল কাজ পরিহার করা উচিত। এমনকি রাতে ঘুমের আগে যতটা রিল্যাক্সড বা হালকাভাবে থাকা যায় ততই ভালো। এছাড়া রাতে ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করা উচিত নয়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
