ঐশ্বরিক দ্রাঘিমার দিকে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩২
কবিকে পরিত্যাগ করে ঘনিষ্ঠ সকলে দূরের কেউ মনে রাখে ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায় সে তো ঘরে বাড়ন্ত মোষেরা লেজ তুলে ঢুকে পড়ে কাব্যভাষার বিভিন্ন প্রান্তরে ধাবমান সে কালোকে মনে হয় বায়ুছেঁড়া আষাঢ়ের মেঘ শিঙ থেকে ঠিকরে আসে বিদ্যুতায়িত বর্ষণ পাঠিকা কেঁপে ওঠে আর মুগ্ধ পাঠক দাঁড়িয়ে দেখে এ মোষ দুর্গার বাহন ঘুরে যাচ্ছে প্রবলের আল ধুলো উড়ছে দুর্বল পদ্যের কবি তাকে তাড়িয়ে নিয়ে ছুটছেন ঐশ্বরিক দ্রাঘিমার দিকে...