মিছামিছি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৩
ছোট বেলায় আমিও খেলতাম বন্ধুরা কেউ কেউ- হয়ে যেত আমার ছেলে কিংবা শ্বশুরবাড়ির আত্মীয় সাথের বান্ধবীটা হয়ে যেত আমার মিছামিছি বউ ঝিলমিল করা রোদে যার মাটির সংসার মাটির হেঁসেলে পুড়ে যেত মাটির খাবার গরম মাটির সে ভাত আমরা খুব শব্দ করে খেতাম খেতে খেতে একদিন সে অনেকদিন পর সত্যিকারের বউটা গোছায় মিছামিছি ঘর মাঝে মাঝে মনে চায় বউটার সাথে খেলি তুমি ঘর গোছাও হাঁড়ি-পাতিল ধোও হেঁসেলে দেও আগুন আমি বাজার করতে গিয়ে খুঁজি মাটি-পাতা আর রঙিন রঙিন ফুল...