গ্রন্থনা
আজহারুল হক ফরাজী
আকাশ পাখির গল্প
সেলিনা হোসেন
প্রচ্ছদ:মশিউর রহমান
প্রকাশনায়:সৃজনী
দাম:২৭০ টাকা মাত্র
ছোটদের জন্য লেখা পাঁচটি বইয়ের সংকলন ‘আকাশ পাখির গল্প’। এই বইয়ে সংকলিত লেখাগুলো হলো—‘আকাশপরী’ , ‘সোনারতরীর ছোটমণিরা’, যখন বৃষ্টি নামে’, ‘বায়ান্নো থেকে একাত্তর’ ও আমার স্কুল’। ক্ষুদে পাঠকরা যেন একসঙ্গে গল্প-প্রবন্ধ পড়তে পারে সেজন্য এই আয়োজন। রাজা-রাণী, রাক্ষস-খোক্কস, রাজপুত্র-রাজকন্যা,সপ্তডিঙা মধুকর, ময়ূরপঙ্ক্ষী নাও যেমন তাদের কল্পনায় থাকতো, তেমনি সিনডারেলা, এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, রবিনহুড—এসবের খোঁজ পেতো ছোটরা। রহস্যের গল্প পেলে তো কথাই নাই। তাই ছোটদের জন্য বই লিখেছে সবকালের মানুষ। ক্ষুদে পাঠকরা তোমাদের জন্য প্রকাশিত বই।
০০০
কালপ্রবাহে আদিবাসী
সালেক খোকন
প্রচ্ছদ:ধ্রুব এষ
প্রকাশনায়:ইত্যাদি গ্রন্থ প্রকাশ
দাম :২০০ টাকা মাত্র
গারো, সাঁওতাল ও মাহালীদের জীবনকথা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বই ‘কালপ্রবাহে আদিবাসী’। লেখক সালেক খোকন সুখপাঠ্য বর্ণনায় তুলে ধরেছেন আদিবাসীদের জীবন ও বাস্তবতার কথা। আদিবাসীদের ভাষা, পুরাণ, মিথ, উত্সব, উপকথা, রূপকথা, বিদ্রোহ ও ইতিহাস চমত্কার গদ্যে উপস্থাপন করেছেন বইটিতে।
০০০০
তোমার চোখের জল
হুমায়ূন কবীর ঢালী
প্রচ্ছদ:চারু পিন্টু
প্রকাশনায়:বাংলাপ্রকাশ
দাম:২০০ টাকা মাত্র
খুব ভোরে মন্ত্রীর বাসা থেকে বেরিয়ে গেল একটি যুবতী মেয়ে। মন্ত্রীর ড্রয়িংরুমে অপেক্ষমান সকলে দেখল মেয়েটিকে। দেখল ছাত্রনেতা সাগর চৌধুরীও । মন্ত্রীর বাসা থেকে যে কেউ বেরিয়ে যেতে পারে। এই নিয়ে ভাববার কিছু নেই। তবু ভাবছে কেউ কেউ। ভাবছে সাগর চৌধুরী। ভাববার কারণ মন্ত্রী মহোদয় চিরকুমার। তাহলে কে এই মেয়ে? কী তার পরিচয়? এই ভাবনা থেকে মেয়েঠির সাথে সাগর চৌধুরীর চেনাজানা ও পরবর্তীতে প্রেম।
এদিকে খুনের দায়ে পুলিশের কাছে ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়ায় ছাত্রনেতা সাগর চৌধুরী। সবমিলিয়ে নানামুখী দ্বন্দ্ব-সংঘাতে মুখর চমত্কার একটি উপন্যাস।
