সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও টেরাটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিজিএমইএ অফিসে স্বাক্ষরিত এই স্মারকের অধীনে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের পুনর্বাসনে সহযোগিতা করার লক্ষ্যে একটি অনলাইন ডাটাবেজ তৈরি করার ক্ষেত্রে বেসিস, বিজিএমইএ ও টেরাটেক একসাথে কাজ করবে। এই অনলাইন ডাটাবেজে সকল ক্ষতিগ্রস্তদের বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করা হবে, যার ফলে তাদের পুনর্বাসনে সাহায্য করতে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান সহজেই তাদের তথ্যগুলো পেতে পারে। বেসিস সভাপতি শামীম আহসান, বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম এবং টেরাটেক লিমিটেডের চেয়ারমান হাবিবুল্লাহ এন করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বেসিসের যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, পরিচালক একেএম ফাহিম মাশরুর, টেরাটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসানসহ বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
