খানিকটা সুস্থ হয়ে এখন বিশ্রামে দীলিপ কুমার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫০
উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে গত রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯০ বছর বয়সী এই অভিনেতা আকস্মিক বুকের ব্যথায় আক্রান্ত হলে তাকে জরুরিভিত্তিতে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গত কয়েকদিনের চিকিত্সায় তিনি এখন প্রায় সুস্থ। তার স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, ‘তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন। হয়তো আরও কিছু সময় লাগবে। ডাক্তার বলেছেন, তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এখনও তিনি আইসিইউতেই আছেন। ডাক্তার বললেই খুব শীঘ্রই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।’ উল্লেখ্য, ‘কিং অব ট্র্যাজেডি’খ্যাত এই অভিনেতা ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’র মতো অমর সব চলচ্চিত্র উপহার দিয়েছেন।