প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপলক্ষে মহাকাল নাট্যসম্প্রদায় আয়োজিত ‘বিশ্ব নাটকের যুথ উত্সব’ শিরোনামে ১৩ দিনব্যাপী নাট্যোত্সব শুরু হয়েছে এরইমধ্যে। উত্সবের তৃতীয় দিন আজ ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে সময় পরিবেশন করবে নাটক ‘শেষ সংলাপ’। মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। এটি ‘সময়’-এর ২৯তম প্রযোজনা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, রিংকু, মৌসুমী, সোনিয়া, পৃথিবী প্রমুখ।
