কুটে কাহার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫২
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কুটে কাহার’। মুস্তফা মাসুদের গবেষণা ও গীত সংগ্রহ, নাসরীন মুস্তফার কাহিনী ও নাট্যরূপে ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লিটু আনাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, গোলাম ফরিদা ছন্দা, শেলী আহসান, কোহিনুর, আশরাফ কবীর, মৌটুসী ও তানিয়াসহ আরও অনেকে।