জাপান কাপ কারাতে সমাপ্ত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ জাপান কাপ কারাতে টুর্নামেন্টের ৬০ কেজি ওজন শ্রেণী কুমিতে স্বর্ণ জয় করেছেন ইকবাল হোসেন। সিনিয়রদের দলগত কাতায় স্বর্ণ পেয়েছেন আফজাল ইসলাম ও সারোয়ার হোসেন। মহিলা একক কাতায় স্বর্ণ লাভ করেন ইউ নাই চাক। মহিলা মাইনাস ৪৫ কেজি ওজন শ্রেণী কুমিতে স্বর্ণ পান মাউন জেরা বর্না। ৫০ কেজি ওজন শ্রেণী কমিতে স্বর্ণ লাভ করেন জান্নাতুল নূর জিতু। সিনিয়র পুরুষ একক কাতায় স্বর্ণ জিতেন সারোয়ার হোসেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।