রাজধানীর নটরডেম কলেজে বিজ্ঞান উত্সব কাল শনিবার শুরু হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানভিত্তিক চেতনা গড়ে তোলার লক্ষ্যে কলেজের বিজ্ঞান ক্লাব উত্সবটির আয়োজন করেছে। দেশের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫শ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবে। আয়োজনের মধ্যে রয়েছে ২১ তারিখ সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রথম রাউন্ড, অলিম্পিয়াড, সুডোকু, আইকিউ টেস্ট, দেয়াল পত্রিকা, ডিজিটাল পোস্টার, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী। ২৫ তারিখ সাধারণ জ্ঞান প্রতিযোগিতার সেমি ফাইনাল এবং ফাইনাল। এছাড়া ২৬, ২৭, ২৮ তারিখ বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও মূল্যায়ন।
অনুষ্ঠানটির মুখ্য নিবেদক লঙ্কা-বাংলা গ্রুপ। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক, সময় টেলিভিশন এবং রেডিও ফুর্তি।
