ছবি-মনসুরের ‘শেষ দৃশ্য’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫৩
আসছে কোরবানির ঈদ উপলক্ষে জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি ও শক্তিশালী অভিনেতা আল মনসুর স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘শেষ দৃশ্য’। ফারজানা ছবি বলেন, ‘মূলত এই নাটকের গল্প অনেকটা ত্রিভুজ প্রেমের বলা যায়। আবার বলা যায় পরকীয়া প্রেমের গল্প। আবার একে অসম প্রেমের গল্পও বলা যায়। প্রথমাবস্থায় মনসুর ভাই আমার স্বামী থাকে। পরবর্তীতে নানা ঘটনার প্রেক্ষিতে আমি ইন্তেখাব দিনারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যাই। এ নিয়েই নির্মিত হয়েছে আসছে ঈদের জন্য বিশেষ এই নাটকটি। আমি খুব সংক্ষেপে বলাতে হয়তো, খুব একটা আকর্ষণ তৈরি হয়নি। তবে এই নাটকের গল্পটা অসম্ভব চমত্কার। আশাকরি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’