সালমানের নিমন্ত্রণে শাহরুখের সম্মতি!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫৫
বলিউডের দুই চির প্রতিদ্বন্দ্বী শাহরুখ-সালমানের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে! বিষয়টি শুনতেই অনেক অবাক লাগে। তবে অবাক হলেও অনেকটা সত্য, গেল রোজার মাসে এক ইফতার পার্টির মধ্য দিয়েই তাদের ফাটল সম্পর্কের জোড়া লাগা শুরু হয়েছে। কিছুদিন আগে সালমান খান তার ‘বিগ বস সেভেন’-এ শাহরুখকে নিমন্ত্রণ জানিয়েছে। ক’টা দিন সময় নিলেও, শাহরুখ খান জানিয়েছেন সালমানের শো’তে অংশ নেওয়ার কথা। সালমানের নিমন্ত্রণ গ্রহণ করায় পরবর্তীতে সালমান খান শাহরুখকে ধন্যবাদও জ্ঞাপন করেন। এবার দেখা যাক, তিন মাসব্যাপী এই ‘বিগ বস সেভেন’ শোয়ের কবে নাগাদ সালমান-শাহরুখকে এক স্টেজে পাওয়া যায়।