এশিয়ান টিভিতে প্রতিদিনের লাইভ অনুষ্ঠানের আসরে এবারে একেবারে ভিন্ন আঙ্গিকে লাইভ পারফর্ম করবেন রুপম। দীর্ঘ মিউজিক ক্যারিয়ারের অধ্যবসায়ে গানের সাথেই যার নিত্য বসবাস। আজ এশিয়ান টিভি লাইভে তার নতুন একটি অ্যালবামের সবকটি গান পারফর্ম করবেন। সম্প্রতি নবাগত এক গীতিকারের লেখা গান নিয়ে পুরো একটি অ্যালবাম তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। ‘ভালোবাসি বারোমাস’ নামের এই অ্যালবামের সবকটি গান আজ একটি লাইভ অনুষ্ঠানে পরিবেশন করবেন। অ্যালবামটি মুক্তি পাবে আগামী ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে।
নতুন ধারার আইডিয়া নিয়ে এই লাইভ অনুষ্ঠান প্রসঙ্গে রুপম বলেন, ‘সবসময় তো নিজের বাছাই করা গানগুলোই ঘুরে ফিরে গাই। এবারে একটি আনরিলিজ অ্যালবামের সবকটি গান একটি লাইভ অনুষ্ঠানে করার পরিকল্পনা নিয়েছি। দর্শকদের কাছাকাছি থেকে অ্যালবামটি সম্পর্কে ধারণাও দেওয়া হলো। আর যেহেতু আমরা লাইভ গানের শিল্পী। তাই দর্শকদের ভেতরে সেই ভয়টিও নেই যে আমরা রেকর্ডিংয়ে খুব ভালো গাইলেও লাইভে এসে গাইতে পারি না। তাই নিজ উদ্যোগে এই আইডিয়ায় কিছু গানের কাজ করছি। আশা করছি মধ্যরাত অবধি এই নতুন আইডিয়ার লাইভ শোটি দর্শকেরা উপাভোগ করবেন।
