প্রেমিকের বাবার সঙ্গে প্রেম করছেন ডেমি মুর!
হলিউড তারকাদের জীবনে অদ্ভুত ঘটনা ঘটে থাকে হরহামেশাই। যা আমাদের দেশের সংস্কৃতি তথা সমাজব্যবস্থার সঙ্গেও অনেকটা বেমানান। আর সেসব ঘটনা তারকারা নিজেরাই স্বউদ্যোগে ঘটিয়ে থাকেন। যেমনটা সম্প্রতি ঘটিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুর। সাবেক প্রেমিক হ্যারি মর্টনের বাবা পিটার মর্টনের সঙ্গে প্রেম করছেন তিনি! এই সপ্তাহেই মোট তিনবার দু’জনকে একসঙ্গে রোমাঞ্চকর ও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। উল্লেখ্য, ছয় বছরের দাম্পত্যজীবন শেষে অ্যাস্টন কুচারের সঙ্গে ২০১১ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় ডেমি মুরের। এরপর সম্পর্কে জড়িয়েছিলেন হ্যারি মর্টনের সঙ্গে। ছয় মাসের সম্পর্ক শেষে এ বছরের মে মাসে এ সম্পর্কের অবসান ঘটে। সম্প্রতি আবারও সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রেমিক স্বয়ং হ্যারির বাবা পিটার মর্টন।
