গ্রিনপিসের ২৯ কর্মীকে আটক করেছে রাশিয়া

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
আর্কটিক সাগরে বন্দুকের নলের মুখে ছয় ব্রিটিশ নাগরিকসহ মোট ২৯ জন পরিবেশবাদী মানবাধিকার কর্মীকে আটক করেছে রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা। গত বৃহস্পতিবার পরিবেশ সংগঠন গ্রিনপিস একথা জানায়। রাশিয়ার তেল উত্তোলন কার্যক্রমের প্রতিবাদ জানাতে তারা দেশটির অভিমুখে যাচ্ছিল। এদিকে রাশিয়ার প্রেসি-ডেন্ট ভ্লাদিমির পুতিন অতিসত্বর এসব কর্মীকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। এসময় সশস্ত্র কর্মীরা গ্রিনপিস সদস্যদের বহনকারী জাহাজটিতে ধ্বংসযজ্ঞ চালায় এবং সেটিকেও আটক করে। সম্প্রতি রাশিয়া সমুদ্র থেকে তেল উত্তোলন করছে বলে জানা যায়। এ ঘটনায় সংগঠনটির চার সদস্য সেটি প্রতিহত করার লক্ষ্যে ঐ তেল ক্ষেত্রের প্লাটফর্মে যাওয়ার চেষ্টা চালানোর ঘটনার একদিন পর এ ঘটনা ঘটলো। তবে অপর এক কর্মী বলছে, প্রায় ১৫ জন লোক ব্যারেন্ট সাগরে আমাদের আর্কটিক সানরাইজ জাহাজটি আটক করে ফেলে। বন্দুকধারী ঐ ব্যক্তিগুলো রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস (এফএসবি) এর সদস্য বলে তিনি মনে করেন। মানবাধিকার কর্মীরা ধারণা করেন, এর ফলে পরিবেশ হুমকির মুখে পড়বে। তবে মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। গ্রিনপিস বলছে, তাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমাতেই ছিল। জাহাজটিকে রাশিয়ার মুরমানস্ক বন্দরে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলে, দলটি ছিল আক্রমণাত্মক ও উস্কানিমূলক। তেল উত্তোলনের ফলে আর্কটিক অঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে পারে। এছাড়া মানুষের জীবনও হুমকির মুখে পড়তে পারে এ আশঙ্কায় পরিবেশবাদীরা বুধবার গাজপ্রমের দিকে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে মস্কোর প্রতি সমন জারি করতে আবেদন জানিয়েছেন ডাচ রাষ্ট্রদূত।