শিশুদের সুন্দরী প্রতিযোগিতা রোধে আইন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
১৬ বছরের কম বয়সী মেয়েরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষে এরকম একটি আইন করার প্রস্তাব উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৪৬ জন সাংসদ এই প্রস্তাবের পক্ষে মত দেন। এর বিপরীতে মত দিযেছেন মাত্র তিনজন। ফ্রান্সের জাতীয় অধিবেশনে পাস হওয়ার পর এটা আইনে পরিণত হবে বলে দ্য ডন জানিয়েছে। ‘অতি-যৌনতাচর্চার বিরুদ্ধে: সমতার জন্য একটি নতুন যুদ্ধ’ শিরোনামে সংসদের ওই প্রতিবেদনে প্রাপ্তবয়স্কদের পোশাক যেমন প্যাডেড ব্রা ও উঁচু হিলের জুতা শিশুদের মাপে বানানো নিষিদ্ধ করার কথা বলা হয়। সেই সঙ্গে ১৬ বছরের কম বয়সী শিশুদের সব ধরনের সুন্দরী প্রতিযোগিতাও বন্ধ করার প্রস্তাব করা হয়। এ ব্যাপারে সাবেক ক্রীড়ামন্ত্রী চান্তাল জোউয়ান্নো বলেন, “আসুন আমরা আমাদের ছোট্ট মেয়েদের প্রথম থেকেই এটা বিশ্বাস করতে না শেখাই যে, শুধু পোশাক পরিচ্ছদ দিয়েই তাদের মূল্য বিচার করা হবে।