বৈষম্য দূর হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, পারিবারিক পর্যায় থেকে মানুষে মানুষে, অঞ্চলে অঞ্চলে এবং ধর্মে ধর্মে বৈষম্য ও অশান্তি দূর করার প্রচেষ্টা শুরু করা হলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘এডুকেশন ফর পিস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ওয়ার্ল্ড পিস মিশন আয়োজিত শান্তি সম্মেলন ও শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্ল্ড পিস মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কমল সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবিএম আনোয়ারুল হক এমপি, অ্যাডভোকেট এস,আর, শাহা এবং সীমা সাহা। শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে রাজধানীর পগোজ হাই স্কুল এবং কক্সবাজারের রামু উপজেলার জাগো নারী উন্নয়ন সংস্থাকে শান্তি পুরস্কার দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সংগঠনের ক্রেস্ট উপহার দেয়া হয়।