সম্প্রতি ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টসমূহের ‘জাতিসংঘ মেডেল প্যারেড’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট এবং এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের সদস্যবৃন্দ এক মনোজ্ঞ ও চৌকস কুচকাওয়াজ প্রদর্শন করেন। অনুষ্ঠানে ফোর্স কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্টো ডোস স্যান্টোজ ক্রুজ প্রধান অতিথি হিসাবে প্যারেড পরিদর্শন এবং বাংলাদেশ এয়ার কন্টিনজেন্টের কর্মকর্তাবৃন্দকে জাতিসংঘ পদক পরিয়ে দেন। পরে প্রধান অতিথি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে পরিচালিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ এয়ার ফোর্স কন্টিনজেন্টসমূহের পেশাগত দক্ষতা, নৈপুণ্য ও অসাধারণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।-আইএসপিআর
