আজকের অনুষ্ঠান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
শনিবার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ:২০তম বার্ষিক সাধারণ সভা, বিকাল ৪টা, সোসাইটির মিলনায়তন। মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন: আলোচনা ও দোয়া মাহফিল, বিকাল ৪টা, টিএসসি। বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ:আলোচনা ও কবিতা পাঠ, সন্ধ্যা ৬টা, ভিআইপি প্রজেকশন হল, কাওরান বাজার। বাংলা টেরাকোটা:মৃত্ শিল্পের প্রদর্শনী, বিকাল ৩টা থেকে রাত ৮টা, ধানমণ্ডির দৃক গ্যালারি। নিরাপদ সড়ক চাই: পথচারীদের সচেতনতামূলক কার্যক্রম, বিকাল ৪টা, বলাকা সিনেমা হল, নিউমার্কেট ফুটওভার ব্রিজ। সম্মিলিত সাংস্কৃতিক জোট : বীরাঙ্গনা বাহাতন স্মরণ অনুষ্ঠান, বিকাল ৫টা, কেন্দ্রীয় শহীদ মিনার।