অ্যাপল ডেস্কটপ ও নোটবুকে ছাড়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪২
অ্যাপল পণ্য বিক্রেতা আলোহা আইশপ সব ধরনের অ্যাপল ডেস্কটপ ও নোটবুকে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। এই অফারের আওতায় আইম্যাক, ম্যাকবুক, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ারসহ সব মডেলের ম্যাক এবং ম্যাকবুক সিস্টেমে পাওয়া যাবে বিশেষ ছাড়। আলোহা আইশপের যেকোনো শাখা থেকে এই অফার গ্রহণ করা যাবে। অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। ফোন: ৮৮৩৪৫৩৫, ০১৭১৩০০৪৯৫৯।