ফোকাস

২ বছর পেরিয়ে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৩
অনন্ত ও বর্ষা; তাদের দাম্পত্যজীবন, প্রেম বা ভালোবাসাকে ঘিরে সামাজিক নাটকীয়তা বা অনস্ক্রিন কেমিস্ট্রির শেষ নেই! নিজেদেরকে তাই সেইভাবেই তৈরি করেছেন দর্শকদের অন্যতম আগ্রহের জায়গায় ঠাঁই নিতে। স্বামী-স্ত্রী হিসেবে এমন জনপ্রিয় জুটির রেকর্ড বাংলাদেশে বিরল। নিজেদের ভালোবাসার সংসারের ২ বছর পূর্তিতে তাই মোহাম্মদপুরে নিজ বাসায় এক আড়ম্বরপূর্ণ আয়োজন ছিল তাদের। সেই আনন্দঘন আয়োজনেই নিজের প্রতিবেশী দেশবরেণ্য সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবিএম মুসা সস্ত্রীক আসেন তাদের আশীর্বাদ জানাতে। সে অনুষ্ঠানের কেক কাটার দৃশ্যে অনন্ত-বর্ষা ও এবিএম মুসা।