রাজশাহীর চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে গিয়ে দুই ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলা সদরের আজিজুল হক রানার দুই সন্তান সানজিদা (১০) ও শোভন (৭) এবং একই উপজেলার ফরিদপুর গ্রামের রবিউলের কন্যা রিতু (৯)। সানজিদা পুলিশ একাডেমি স্কুলের ৩য় শ্রেণির ও ১ম শ্রেণির এবং রিতু বনকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শোভন ও তার বোন সানজিদা ফরিদপুর গ্রামে নানা আসমত আলীর বাড়িতে বেড়াতে গিয়ে সানজিদা, শোভন ও তাদের সমবয়সী খালা রিতু একসংগে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
