‘নদীর জলের ইলিশ উত্সব’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
আমের আঁঁচার দিয়ে ভাপা ইলিশ, পনির ও হরিতকীর সাথে ইলিশ, ভিনেগার দিয়ে ভাপা ইলিশ আরও কত রকমের ইলিশের রেসিপি। এই রেসিপি আর নান্দনিক পরিবেশনা দেখলে আপনার জিভে জল না এসে পারে না। বনানীর কাজী হেরিটেজে বসেছে ইলিশ ভোজের উত্সব। ইলিশ বাঙালির ঐতিহ্যের একটি অংশ। এর রসনা বিলাসকে নতুনভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার জন্য বাঙালি খাবারের রেস্টুরেন্ট ওহ! কলকাতা আয়োজন করেছে ইলিশ মাছের ভিন্ন স্বাদের নানা রেসিপি নিয়ে এই উত্সবের। গতকাল শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘নদীর জলের ইলিশ উত্সব’ শীর্ষক এই আয়োজনের ঘোষণা দেয়া হয় -ইত্তেফাক