গণতন্ত্র কেবল নির্বাচন বা সরকার ব্যবস্থা নয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
‘বিরোধী রাজনৈতিক মতামত প্রকাশই গণতন্ত্রের সুদৃঢ় স্তম্ভ’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, গণতন্ত্র কেবল নির্বাচন বা সরকার ব্যবস্থা নয়। গণতন্ত্র একটি মূল্যবোধ। এই মূল্যবোধ হচ্ছে অন্যের মতকে সম্মান করা, পরমতকে শ্রদ্ধা করা। সরকারি দল হিসেবে বিরোধী দলের কথাগুলো শুনতে হবে, সম্মান করতে হবে, তেমনি বিরোধী দলকেও সরকারের কথা শুনতে হবে। গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গুড গভর্নেন্স ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিচারপতি সিকান্দার মকবুল হক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মিজানুর রহমান শেলী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি ফরহাদ মাযহার। আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ জয়নাল আবেদীন, কবি সৌমিত্র দেব, নাফিজ মাহবুব চৌধুরী, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মেজর (অব.) দেলোয়ার এইচ খান।