আজ শেষ হচ্ছে আয়কর মেলা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
আজ রবিবার সারা দেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হচ্ছে। শেষদিকে এসে মেলায় করদাতাদের ভিড় বেড়েছে। গতকাল শনিবার সরকারি ছুটির দিনে আয়কর মেলায় করদাতাদের ভিড় ছিল লক্ষণীয়। বেড়েছে করদাতা নিবন্ধন, ই-টিআইএন পদ্ধতিতে পুনঃনিবন্ধন এবং আয়কর রিটার্ন জমা দেয়ার পরিমাণ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এ মেলার আয়োজন করেছে। এনবিআর সূত্রে জানা গেছে, আয়কর মেলার ষষ্ঠ দিনে ঢাকাসহ দেশব্যাপী ৮৯ হাজার ৭৮৩ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ২ হাজার ১১ জন। বিদ্যমান করদাতাদের মধ্যে ১০ হাজার ৪৩২ জন করদাতা নতুন ই-টিআইএন পদ্ধতিতে পুনঃ নিবন্ধিত হয়েছেন।