মালিবাগে ১০টি বোমাসহ ১২ জন আটক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
রাজধানীর মালিবাগ থেকে ১০টি বোমা ও লিফলেটসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে মৌচাক ফরচুন মার্কেটের বিপরীতে একটি ভবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে আটকৃতদের নাম এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আটককৃতরা জামায়াত-শিবিরের কর্মী। নাশকতার জন্য তারা বোমা বহন করছিল। এ ব্যাপারে শাহজাহানপুর থানার ওসি জিয়াউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা সহিংসতার জন্য মিটিং করছিল বলে জানা যায়। এরা প্রতকেই জামায়াত-শিবিরের কর্মী।