ফোকাস

যশোরে শুরু হলো আন্তর্জাতিক নাট্যোত্সব

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
‘হূদয়ে বাংলা নাটক’ স্লোগান বুকে ধারণ করে যশোরে গতকাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক নাট্যোত্সব। যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৬ দিনব্যাপী এ উত্সবে ভারতীয় প্রখ্যাত চলচ্চিত্রশিল্পী ও মঞ্চশিল্পীসহ দেশের খ্যাতনামারা অভিনয়শৈলী প্রদর্শন করবেন। গতকাল এই নাট্যোত্সব উদ্বোধন করেন যশোর সদর আসনের সংসদ সদস্য খালেদুর রহমান টিটো। বিবর্তন যশোর, তীর্যক চট্টগ্রাম ও দৃষ্টিপাত ঢাকা যৌথভাবে এ আন্তর্জাতিক নাট্যোত্সবের আয়োজক।