ঈদের ‘অজুহাত’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৫
আহসান আলমগীরের রচনা এবং জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত হলো ঈদের নাটক ‘অজুহাত’। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অ্যানিসহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে—দিবসের বাবা রহমান সাহেব ছেলেকে ডেকে বললেন, তাদের দূরাত্মীয় শাহানা হোসেনের মেয়ে তানাজ দেশে এসেছে একটা ভালো ছেলে বিয়ে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। তানাজ অনেকগুলো ছেলে দেখেছে, কাউকেই সে পছন্দ করতে পারেনি। দিবসের ব্যাপারে তানাজের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বিকেলেই তানাজ রেস্টুরেন্টে অপেক্ষা করবে। দিবস যেন অবশ্যই তানাজের সাথে সাক্ষাত্ করে। বাবার কথা শুনে দিবসের মাথায় আকাশ ভেঙে পড়ে! কারণ এশার সাথে দিবসের প্রেম চলছে। কিন্তু দিবস বাবাকে এতটাই ভয় পায় যে, বাবার মুখের উপর কথা বলার সাহস তার নেই। সে বাবাকে বিভিন্ন অজুহাত দেখায় যে, সে এখন বিয়ের জন্য প্রস্তুত না। কিন্তু দিবসের কোনো অজুহাতই বাবার কাছে টিকল না।