বুনো চালতার গাঁয়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৭
আজ থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বুনো চালতার গাঁয়’। রবি থেকে মঙ্গলবার রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিকটি। প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা পরিচালক মাহফুজ আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন, মোনালিসা, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, মীরানা জামান, রানী সরকার, সাঈদ বাবু, মাজনুন মিজান, বাবর, আলিউল হক রুমি এবং মাহফুজ আহমেদ।