মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত চলমান বিশ্বনাটকের যুথ উত্সবের ‘রবীন্দ্র নাটক’ পর্বে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে। রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-এর গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
রবীন্দ্রনাথ ১৮৯২-এ মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যানটি রূপক ধরে কিছু রূপান্তরসহ আধুনিক মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতীকরূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
