দরকার ভালো কোলেস্টেরল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২১
রক্তের ভালো কোলেস্টেরল বা এইচ ডি এল কত থাকা ভালো এটা নিয়ে নানা তথ্য রয়েছে। হূদরোগ বিশেষজ্ঞদের মতে, রক্তের ভালো কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল কমপক্ষে ৩৫ এর ওপর থাকা উচিত। এই এইচ ডি এল (হাই ডেনসিটি লাইপোপ্রোটিন) হার্টের রক্তনালীতে চর্বি জমতে বাধার সৃষ্টি করে এবং হার্ট এ্যাটাক প্রতিরোধে সহায়ক। হূদরোগ বিশেষজ্ঞদের মতে, রক্তের গুড কোলেস্টেরল কমপক্ষে ৪০ থাকা দরকার। তবে ৩৫ এর নিচে থাকা বাঞ্ছনীয় নয়। কিভাবে গুড কোলেস্টেরল বাড়ানো যায় এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে: এক্সারসাইজ এবং কোলেস্টেরল বাড়ানোর ওষুধ সেবন করা যেতে পারে। তবে শুধু রক্তের ভালো কোলেস্টেরল হিসেবে বিবেচিত এইচ ডি এল ঠিক থাকলে চলবে না। পাশাপাশি ব্যাড কোলেস্টেরল হিসেবে বিবেচিত এলডিএল এবং ট্রাই গিস্নসারিড মাত্রাও কম রাখতে হবে। ঠিক রাখতে হবে টোটাল কোলেস্টেরল। নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ