জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রবিবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১ম ব্যাচের শিক্ষা সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শিক্ষার কোন শেষ নেই, এখান থেকেই শুরু হলো নতুন অধ্যায়ের শিক্ষা গ্রহণ।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভুঁইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে রূপদান করার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আইয়ুব আলী। এছাড়া বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। এদিকে, গণিত বিভাগের ১ম ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
