ভাণ্ডারিয়ার ব্রিজ ভেঙে খালে পড়ে এক গৃহবধূর সলিল সমাধি, শিশু নিখোঁজ এবং অপর দুই গৃহবধূ আহত হয়েছে। জানা গেছে, গতকাল রোববার উপজেলার নদমুলা-শিয়ালকাঠী ইউনিয়নের সুনিল মালির নতুন জামাই মেয়েকে বিদায় দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে মালির খাল নামক স্থানে সুপারি গাছের তৈরি একটি পুরোনো ব্রিজ ভেঙে ব্যবসায়ী গৌতম কর্মকারের স্ত্রী অর্চনা রানী কর্মকারের সলিল সমাধি হয়। এসময় জীবন মালাকারের স্ত্রী সীমা রানীর কোলে থাকা ১ বছরের শিশু দীপ্ত নিখোঁজ এবং অপর দুই গৃহবধূ দিপালী রানী ও সীমা রানী আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ শিশু উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, ওসি মতিউর রহমান, নদমুলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
