মনোয়ারা বেগম বিলবিলাস আব্দুল রশিদ সর্দার মাঃ বিদ্যালয়ের সভাপতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাউফল থানার বিলবিলাস আব্দুল রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন মোসাম্মাত্ মনোয়ারা বেগম। বিশিষ্ট মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও সমাজসেবক মরহুম আব্দুল আউয়াল সাহেবের সহধর্মিনী মোসাম্মত্ মনোয়ারা বেগমই স্বাধীনতার পরে বাউফল থানার কোন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বপ্রথম নারী সভাপতি নির্বাচিত হলেন। -প্রেস বিজ্ঞপ্তি