গৌরীপুর উপজেলা চেয়ারম্যান তায়েবুর রহমানের পদত্যাগ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৬:১২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ উল্লেখ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য বিধি মোতাবেক গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সাথে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গৌরীপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ দায়িত্ব পালন করে আসছিলেন।

ইত্তেফাক/বিএএফ