জাতীয় দলের ফুটবলার জাহিদ হোসেনকে খুঁজে পায়নি বাফুফে। জাহিদের সাথে কথা বলার জন্য গতকাল সময় নির্ধারণ করেছিল ব্যর্থতা অনুসন্ধানে তদন্ত কমিটি। কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে বাফুফে। গতকাল রাতেই পুনরায় যোগাযোগ করার কথা। কারণ আজ জাহিদের সাথে কথা বলবে তদন্ত কমিটি। জাতীয় দলের আরেক স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনির সাথেও গতকাল কথা বলতে চেয়েছিল কমিটি। কিন্তু রনি নাকি অসুস্থতার কথা বলে আসেননি। আজ আবার তাকেও ডাকা হবে।
