ফোকাস

কোরিয়ার শুভেচ্ছাদূত তিশা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৬
গেল দু’বছর আগে ইউনিসেফ জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন এ দেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। এরপর গেল সপ্তাহে একই সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এবার শুভেচ্ছাদূত হলেন নুসরাত ইমরোজ তিশা। তবে জাতিসংঘের নয়, রিপাবলিক অব কোরিয়ার শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি। তবে এর আনুষ্ঠানিকতা হয় গতকাল। তিশার হাতে এই যোগদানপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার অ্যাম্বাসেডর এইচ ই লি ইয়ান-ইয়ং।