ভালোবাসি বলে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৮
নিরব তার বন্ধুদের নিয়ে মহল্লার ভেতর দাঁড় করায় একটি পুল ক্লাব এটা নিয়ে ব্যাস্ততার মধ্য দিয়ে কেটে যায় তার সময়। তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে একই মহল্লার ফারিয়া নামের একটি মেয়ের। অন্য দিকে রাজনৈতিক ছত্র-ছায়ায় চলাফেরা করা সেলিম মহল্লার ভেতর শুরু করে যাবতীয় অনৈতিক কাজ। নিরব ফারিয়াকে ভালোবাসে এটা মানতে পারে না সেলিম। সেলিমও ফারিয়াকে ভালোবাসে এবং বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরব ও সেলিমের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। জুয়েল হাসানের রচনা ও পরিচালনায় এমন একটি গল্প নিয়ে নির্মিত হল নাটক ‘ভালোবাসি বলে’ হাতিরঝিল, আফতাব নগর ও বনশ্রীসহ ঢাকার মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন আমিন খান, অহনা, তানভীর মাসুদ প্রমুখ।