মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি উপলক্ষে
১৩ দিনব্যাপী ‘বিশ্বনাটকের যুথ উত্সব’-এর ষষ্ঠ দিন পার হলো। এদিন ভারতের বিহার রাজ্যের প্রাঙ্গণ মূল হলে মঞ্চায়ন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাদম্বিনী’, পরীক্ষণ থিয়েটার হলে স্বপ্নদল মঞ্চায়ন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ এবং সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চস্থ করে ‘বদনাম’।
মহাকাল নাট্য সমপ্রদায়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে একই সাথে ‘বিশ্বনাটকের যুথ উত্সব’ চলছে ঢাকার ৩টি মঞ্চে। গতকাল ছিল
উত্সবের ষষ্ঠ দিন। গতকাল উত্সবে জাতীয় নাট্যশালার মূল হলে ভারতের বিহার রাজ্যের প্রাঙ্গণ মঞ্চায়ন করে রবীন্দ্রনাথ ঠাকুরের
‘কাদম্বিনী’, পরীক্ষণ থিয়েটার হলে স্বপ্নদল মঞ্চায়ন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ এবং সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চস্থ করে ‘বদনাম’। আজ উত্সবের ৭ম দিনে জাতীয় নাট্যশালার সাপ্তাহিক ছুটি থাকায় শুধুমাত্র ছায়ানট মঞ্চে হাকিম আলী গায়েন থিয়েটারের ‘সংপালা’ মঞ্চস্থ হবে। উত্সবের ৮ম দিনে ২৫ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে থিয়েটার প্রযোজনা ‘মুক্তধারা’, পরীক্ষণ থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা ‘নিশিমন-বিসর্জন’ এবং ছায়ানট মিলনায়তনে ভারতের কলকাতার ষড়ভূজ নাট্যদলের নাটক ‘ডাকঘর’।
